1 Answers

উদ্দীপকে 'ক' বড়ুয়া কুশল কর্ম করে আর 'খ' বড়ুয়া অকুশল কম সম্পাদন করে। উক্ত কর্মের ফল হিসেবে 'ক' বড়ুয়া ভালো এবং 'খ' বড়ুয়া খারাপ ফল লাভ করবে।

জীবমাত্রই কর্মের অধীন। কুশল অর্থাৎ ভালো কাজের ফল সব সময় ভালো হয় আর মন্দ কাজের বা অকুশল কর্মের ফল সবসময় খারাপ হয়। লোভ, দ্বেষ, এবং মোহহীন চেতনা দ্বারা সম্পাদিত কর্মকে কুশলকর্ম বলা হয় আর অকুশল কর্মের মধ্যে লোভ, দ্বেষ এবং মোহ বিরাজমান। কুশলকর্মের ফল সব সময় কুশল হয়। অকুশলজনিত কাজের ফল সব সময় অকুশল হয়। কুশলকর্মের ফলে মানুষ সমাজে উন্নত জীবন লাভ করে সম্মানিত হয়। অকুশল কর্মের ফলে সমাজে মানুষ অপমানিত হয় এবং মান-সম্মানের হানি হয়। অকুশলকর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। তবে মৃত্যুকালে সম্পাদিত কর্ম কুশল হোক আর অকুশল হোক তা বিশেষ ফলদায়ী। জীবনে কুশলকর্মের প্রাধান্য সত্ত্বেও মৃত্যুর সময় অকুশল চিন্তা উৎপন্ন হলে অবশ্যই নিম্নগতি প্রাপ্ত হয়। অন্যদিকে সারাজীবনে অকুশলকর্মের পরিমাণ বেশি থাকলেও মৃত্যুক্ষণে কুশল চিত্তের উৎপত্তি হেতু ঊর্ধ্বগতি লাভ হয়। মৃত্যুক্ষণে কুশল উৎপন্ন হলেই তার গতি সৎ ও সুখের হয়। সুতরাং কুশল চিন্তা উৎপন্ন করা উচিত।

4 views

Related Questions