1 Answers
তিনটি গাথাসহ করণীয় মৈত্রী সূত্রের সারকথা আলোচনা করা হলো:
১. করণীযমত্থ কুসলেন যন্তং সন্তং পদং অভিসমেচ্চ,
সক্কো উজু চ সুজু চ সুবচো চস্ মুদু অনতিমানী।
২. সন্তুস্সকো চ সুভরো অল্পকিচ্চো চ সল্লহুকবুত্তি,
সন্তিন্দ্রিযো চ নিপকো চ অগ্নগর্ভা কুলেসু অননুগিম্বো
৩. ন চ খুদ্দং সমাচরে কিঞ্চি যেন বিষ্ণু পরে উপবদেয্যুং,
সুখিনো বা খেমিনো হোন্তু সব্বে সত্তা ভবন্তু সুখিতত্তা
করণীয় মৈত্রী সূত্রের মূলকথা প্রত্যেক জীবের প্রতি মৈত্রী-ভাব পোষণ করা এবং কোনো জীবকে অবহেলা না করে মঙ্গল কামনা করা। ঘুমে, জাগরণে, ধ্যানে সর্বদা সকল জীবের প্রতি মৈত্রী-ভাবনা করা উচিত। কারণ মৈত্রী-ভাবনা চিত্তকে সমাহিত করে। কায়-মন-বাক্য সংযত করে। বৈরিতা বা শত্রুতা দূর করে। ভালোবাসা জাগ্রত করে। নিজের জীবনের সঙ্গে তুলনা করে সকল জীবের প্রতি মৈত্রীভাবাপন্ন হতে শিক্ষা দেয়। অস্থির বা স্থির, দীর্ঘ বা বড়, মধ্যম বা হ্রস্ব, ছোট বা স্থূল; দৃশ্য-অদৃশ্য, কাছের-দূরের, জন্মগ্রহণ করেছে বা করবে-এরূপ সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল করে তোলে এবং সর্বদা মঙ্গল কামনা করতে উদ্বুদ্ধ করে। বঞ্চনা ও অবজ্ঞা করা থেকে বিরত রাখে। হিংসা পরিত্যাগ ও ক্রোধ দমন করতে সাহায্য করে।