1 Answers
উক্ত মতবাদটি বলতে অবতারবাদকে বোঝানো হয়েছে। যা হিন্দুধর্মের অন্যতম বৈশিষ্ট্য। আর একেশ্বরবাদ হলো হিন্দুধর্মের একটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যের নাম। অবতারবাদ এবং একেশ্বরবাদের পারস্পরিক সম্পর্কের বিষয়বস্তু এক কিন্তু এখানে মতামতের পার্থক্য লক্ষ করা যায়। যেমন- একেশ্বরবাদে বলা হয়েছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি একাধিক নন। অন্যদিকে অবতারবাদ অনুসারে ঈশ্বর হচ্ছে চৈতন্যময় সত্তা। ধর্মের প্রতি অবজ্ঞা, অবহেলা ধার্মিকদের প্রতি নিপীড়ন, নির্যাতন, সামাজিক অত্যাচার, অনাচার যখন বেড়ে যায় তখন ঈশ্বর সসীমরূপে' পৃথিবীতে অবতীর্ণ হন যা অবতার নামে খ্যাত। এক ঈশ্বরের বিভিন্ন রূপের একটি হচ্ছে অবতার যা নিয়ে অবতারবাদের সৃষ্টি। কলিযুগের শেষভাগে যখন অধর্ম ও অসত্যের প্রভাব প্রকট হয়ে উঠবে তখন শ্রীবিষ্ণু কল্কিরূপে অবতীর্ণ হয়ে জগতে ধর্ম ও সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন।