1 Answers
উদ্দীপকের তন্ময় জানত দুর্ঘটনা কবলিত হয়ে যন্ত্রণায় ছটফটরত ছেলেটিকে সেবা করার মাধ্যমে পরোক্ষভাবে ঈশ্বরেরই সেবা করা হচ্ছে। এজন্য সে উদ্বুদ্ধ হয়েছিল।
জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বরের অবস্থানের কারণে জীবমাত্রই শ্রদ্ধেয় এবং তার সেবা করতে হয়। জীবকে ঈশ্বরজ্ঞান করলে আর কোনো দ্বন্দ্ব-সংঘাত বা হানাহানির প্রশ্নই ওঠে না। জীবকে কষ্ট দেওয়ার প্রশ্নও ওঠে না। কারণ জীবকে কষ্ট দেওয়া মানেই ঈশ্বরকে কষ্ট দেওয়া। এ বোধ থেকেই তন্ময় যন্ত্রণাকাতর ছেলেটিকে নিয়ে কালবিলম্ব না করে ডাক্তারখানায় যায় এবং সুস্থ করে তাকে বাড়ি পৌঁছে দেয়।
4 views
Answered