1 Answers
কাঙালীর মুখে মায়ের মুখাগ্নির জন্য কাঠ চাওয়ার আবদার শুনে মুখুয্যে মহাশয় বিরক্ত হয়েছিল।
কাঙালীর মায়ের মৃত্যুর পর সে তার মায়ের মুখাগ্নির জন্য মুখুয্যের কাছে কাঠ চেয়েছিল। এতে মুখুয্যে বিরক্ত হয়ে বলেছিল, 'শোন আবদার।' কাঙালী কাঠ চাওয়ায় তার নিজের কাঠ লাগবে বলে মুখুয্যে মহাশয় চলে যায়। কাঙালী তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে চেয়েছিল উঁচু জাতের হিন্দুদের মতো তার মায়ের মৃতদেহ সৎকার করবে বলে। কাঙালী নিচু দুলে জাতের হওয়ায় মরা পোড়ানোর সামান্য কাঠ চাওয়াতেই মুখুয্যে মশায় বিরক্ত হয়েছিল।
7 views
Answered