1 Answers
কাঙালীর উপস্থিতি এবং প্রত্যাশায় মুখুয্যে বিস্মিত ও বিরক্ত হয়েছিল।
সমাজে বসবাসকারী তথাকথিত উচ্চ বংশমর্যাদা এবং আর্থিকভাবে প্রভাবশালী মুখুয্যে মহাশয়ের কাছে নিম্নবর্ণের কাঙালী এবং তার মৃত মা নিতান্ত মর্যাদাহীন। মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে কাঙালী মুখুয্যে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে অনেক কাকুতি-মিনতি করছিল। মুখুয্যে মহাশয় কাঙালীর কান্নাভেজা কণ্ঠ শুনে বিরক্ত হয় এবং একই সঙ্গে বিস্মিত হয়। কারণ প্রথমত নিচু জাতের শবদাহ করার প্রচলন নেই এবং দ্বিতীয়ত তার মৃত স্ত্রীর শ্রাদ্ধাদির কাজে ব্যস্ততা।
4 views
Answered