1 Answers
রাজ্য থেকে ধুলা অপসারণের জন্য রাজা তার মন্ত্রীকে নির্দেশ দেন এবং বলেন কাজ না হলে কারও রক্ষা নেই। এ শাস্তির ভয়ে পণ্ডিতের মুখ চুন হয়ে যায়।
হবুচন্দ্র রাজা তার মন্ত্রী হবুকে ডেকে বলেন মাটিতে পা দেওয়া মাত্র পা ধুলায় মলিন হয়। রাজা আরও বলেন যে, তোমরা শুধু বেতন নাও, রাজার কাজে কোনো দৃষ্টি নেই। তিনি এর প্রতিকার করার জন্য মন্ত্রীকে নির্দেশ দেন এবং তা না করতে পারলে কারও রক্ষা নেই সে কথা জানিয়ে দেন। এ কথা শুনে ভয়ে মন্ত্রীর ঘুম আসে না; পণ্ডিতের মুখ চুন হয়ে যায়।
5 views
Answered