1 Answers
তাওরাত, যাবুর, ইনজিল ইত্যাদি একসাথে পূর্ণাঙ্গ আকারে নাজিল করা হয়েছিল। কিন্তু আল-কুরআন এর ব্যতিক্রম। এটি আল-কুরআনের বিশেষ মর্যাদার পরিচায়ক। মক্কার কাফিররা এ সম্পর্কে রাসুল (স.)-কে প্রশ্ন করলে আল্লাহ তায়ালা বলেন, কাফিররা বলে, তাঁর ওপর সমগ্র কুরআন একবারে অবতীর্ণ হলো না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তা দ্বারা মজবুত করার জন্য এবং আমি তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি। (সূরা আল-ফুরকান: ৩২) আলোচ্য বক্তব্য দ্বারা বোঝা যায়, নবি (স.) তথা সকলে যাতে কুরআন পরিপূর্ণভাবে বুঝতে পারে। তাই একে খন্ডাকারে নাজিল করা হয়েছে।
5 views
Answered