1 Answers
যে ব্যাংক সুদের বিনিময়ে জনগণের সঞ্চিত টাকা আমানত হিসেবে জমা রাখে এবং বেশি সুদে জনগণকে ঋণ দেয়, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
এ ধরনের ব্যাংক থেকে ব্যবসায়িক ঋণ নিতে চাইলে ঋণ প্রার্থীর দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। তাকে সুস্থ, শিক্ষিত এবং বয়স ১৮ থেকে ৬০-এর মধ্যে হতে হবে। ঋণ প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এক্ষেত্রে ঋণখেলাপি, দেউলিয়া, উন্মাদ কোনো ব্যক্তি ঋণের জন্য আবেদন করতে পারবেন না। ঋণ দেওয়ার ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
4 views
Answered