1 Answers

উদ্দীপকে বোঝা যায় যে, অভি সোহেলের ভালো বন্ধু। কারণ সোহেলকে সঠিক পথে পরিচালিত করতে সে অনেক সাহায্য করে। সপ্তম শ্রেণির ছাত্র সোহেল পড়াশোনায় তার বন্ধুদের তুলনায় দুর্বল হওয়ার কারণে সে বন্ধুমহল থেকে দূরে সরে গিয়েছিল। একপর্যায়ে সে দুষ্ট বন্ধুদের সাথে মেলামেশা করা আরম্ভ করে। তাদের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এমনকি নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। বন্ধু অভি বিষয়টি খেয়াল করে এবং সোহেলকে সঠিক পথে ফিরে আসতে অনুপ্রেরণা জোগায়। তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে যথেষ্ট সময় দেয়। তার মানসিক অবস্থা বুঝে চলার চেষ্টা করে। এভাবে সোহেলকে অসৎ সঙ্গ থেকে দূরে সরানোর জন্য অভি যথাসাধ্য চেষ্টা করে। সুতরাং বলা যায়, অভি সোহেলের একজন ভালো বন্ধু।

মূলকথা: ভালো বন্ধু সর্বদাই অপর বন্ধুকে সঠিক পথে পরিচালিত করে।

5 views

Related Questions