1 Answers
উদ্দীপকের (i) নং প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ এবং (ii) নং প্রক্রিয়াটি হলো শ্বসন। নিচের ছকে সালোকসংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য গুলো দেখানো হলো-
সালোকসংশ্লেষণ | শ্বসন |
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক স্থিতি শক্তিতে রূপান্তরিত হয়। | শ্বসনে রাসায়নিক স্থিতি শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। |
সালোকসংশ্লেষণ সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে। | শ্বসন দিনরাত ২৪ ঘণ্টাই চলে। |
কেবলমাত্র ক্লোরোপ্লাস্টযুক্ত কোষেই ঘটে। | সকল সজীব কোষে ঘটে। |
প্রধান কাঁচামাল পানি ও CO2। | প্রধান কাঁচামাল শর্করা। |
উৎপন্ন বস্তু শর্করা ও O2। | শক্তি, পানি ও CO2 উৎপন্ন হয়। |
ক্লোরোফিলযুক্ত উদ্ভিদে ঘটে। | সকল উদ্ভিদ ও প্রাণীতে ঘটে। |
এ প্রক্রিয়ায় শক্তি সঞ্চিত হয়। | এ প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়। |
7 views
Answered