1 Answers
গৃহ ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত গ্রহণের মূলকথা হলো সমস্যা সমাধানের একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা।
উদ্দীপকে একক সিদ্ধান্ত ও দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। একক ও দলীয় সিদ্ধান্তের মধ্যে পার্থক্য হলো-
একক সিদ্ধান্ত | দলীয় সিদ্ধান্ত |
| ১. একক সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়। | ১. দলীয় সিদ্ধান্ত সময়সাপেক্ষ। হয়। |
| ২. ছোটখাটো কোনো সমস্যায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। | ২. জটিল কোনো সমস্যার ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়। |
| ৩. সৃজনশীল কাজে বা জটিল সমস্যায় এ সিদ্ধান্ত কার্যকরী নয়। | ৩. সৃজনশীল কাজে বা জটিল সমস্যায় এ সিদ্ধান্ত কার্যকরী। |
| ৪. বিকল্প উত্থাপনে এই সিদ্ধান্ত ততটা কার্যকরী হয় না। | ৪. বিকল্প উত্থাপনে এই সিদ্ধান্ত অনেক কার্যকর। |
| ৫. এই সিদ্ধান্তের ক্ষেত্রে কাজ সবসময় সুন্দর ও নির্ভুল হয় না। | ৫. এই সিদ্ধান্তে বেশিরভাগ ক্ষেত্রে কাজ সুন্দর হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। |
7 views
Answered