1 Answers
উদ্দীপকের প্রবাহচিত্রের প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন। সবাত শ্বসনের মাধ্যমে শক্তি তথা ATP তৈরি হয়। সবাত শ্বসনের X ও Y ধাপ দুটি হলো যথাক্রমে অ্যাসিটাইল কো-এ সৃষ্টি এবং ক্রেবস চক্র। নিচে ধাপ দুটি ব্যাখ্যা করা হলো-
অ্যাসিটাইল Co-A সৃষ্টি: এক্ষেত্রে প্রতি অণু পাইরুভিক এসিড
পর্যায়ক্রমিকভাবে ১ অণু অ্যাসিটাইল Co-A, ১ অণু CO₂ ও এক অণু NADH2 উৎপন্ন করে। এ সময় ৩ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক এসিড থেকে ৬ অণু)।
ক্রেবস চক্র: এটি মাইটোকন্ড্রিয়নে ঘটে। এখানে এক অণু অ্যাসিটাইল Co-A থেকে ৩ অণু NADH2, ১ অণু FADH2 ও ১ অণু GTP উৎপন্ন হয়। এ সময় ১২ অণু ATP তৈরি হয় (২ অণু পাইরুভিক এসিড থেকে ২৪ অণু)।
5 views
Answered