1 Answers
রাসুল (স.) গোটা বিশ্বের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁর জীবনে মানবীয় গুণাবলির সকল দিক ও বিভাগের অপূর্ব সমন্বয় ঘটেছিল। তাঁর চারিত্রিক মাধুর্যের ছোঁয়ায় বর্বর আরবজাতি বিশ্ব দরবারে সভ্য জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আল্লাহ বলেন, "নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী।" তাই রাসুল (স.)-এর জীবনাদর্শ আমাদের অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ। তাছাড়া আল্লাহকে ভালোবাসতে হলে রাসুল (স.)-এর আদর্শের অনুসরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সেজন্যও আমরা তাঁকে অনুসরণ করব।
6 views
Answered