1 Answers
অসুস্থ ছেলের অমঙ্গল আশঙ্কায় 'বিরহী মায়ের একেলা পরাণ দোলে।'
মায়ের কাছে সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা সবসময় সন্তানের মঙ্গলচিন্তায় ব্যস্ত থাকেন। তাই যখন সন্তান অসুস্থ হয় তখন মায়ের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে। মা খাওয়া-ঘুম সব ভুলে গিয়ে ছেলের মাথার কাছে বসে সেবা করেন। 'পল্লিজননী' কবিতায় অসুস্থ ছেলের জন্য মায়ের কষ্ট ও আশঙ্কা ফুটে উঠেছে। অসুস্থ ছেলের মাথার কাছে মা নির্ঘুম বসে থাকে। অজানা আশঙ্কায় তার পরান দুলে ওঠে। সন্তানের যন্ত্রণায় সে কাতর। কবি প্রশ্নোক্ত লাইনটিতে মায়ের ব্যাকুল হৃদয়ের কথাই প্রকাশ করেছেন।
5 views
Answered