1 Answers
'পল্লিজননী' কবিতায় সন্তানের সুস্থতার জন্য আল্লাহ-রসুল, পীর-মুর্শিদের কাছে প্রার্থনা করে মায়ের চোখ জলে ভাসে।
পল্লির এক দুরন্ত চঞ্চল ছেলের জনমদুঃখী মা দারিদ্র্যের কারণে তার ছেলের কোনো আবদার কখনো পূরণ করতে পারেনি, তাকে ঠিকমতো খাওয়া-পরার ব্যবস্থাও করতে পারেনি। ছেলেটি যখন অসুস্থ তখনও তার ওষুধ-পথ্যের ব্যবস্থা করতে পারে না। একটি কুঁড়েঘরে রুগ্ধ ছেলের শিয়রে বসে মা ছেলেকে ভালো করে দেওয়ার জন্য আল্লাহ-রসুল, পীর-মুর্শিদের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে। এ সময় মায়ের দুচোখ জলে ভাসে।
8 views
Answered