1 Answers

শিয়রের কাছে নিবু নিবু প্রদীপের সাথে বিরহী মায়ের পরান দোলে পুত্র হারানোর আশঙ্কায়।

বাবা-মায়ের কাছে সন্তান অত্যন্ত আদরের ধন। সেই সন্তানের অসুস্থতা মায়ের হৃদয়ে পাষাণভার তৈরি করে। 'পল্লিজননী' কবিতায় দুঃখিনী মা রুগ্‌ণ ছেলের শিয়রে জেগে আছে। রাতের আঁধারের সঙ্গে লড়াই করতে করতে মাটির প্রদীপের তেল ফুরিয়ে আসে। প্রদীপের এই তেল ফুরিয়ে আসার সঙ্গে সন্তানের জীবনপ্রদীপও নিভে আসে। এ কারণে পুত্র হারানোর আশঙ্কায় শিয়রের কাছে নিবু নিবু প্রদীপের সঙ্গে মায়ের বিরহী পরান দুলে ওঠে।

5 views

Related Questions