1 Answers

'আরবি ফারসি হিন্দে নাই দুই মত' বলতে কবি আরবি, ফারসি ও হিন্দি ভাষার প্রতি তাঁর কোনো বিদ্বেষ না থাকাকে বুঝিয়েছেন। 

'বঙ্গবাণী' কবিতার কবি বাংলা ভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। তাঁর মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে। আর স্রষ্টাও মানুষের মনের কথা বুঝতে পারেন। কারণ তিনি সব ভাষাই বোঝেন। আরবি, ফারসি বা হিন্দি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। এসব ভাষায় স্রষ্টার স্তুতি বর্ণিত হয়েছে। তাই এসব ভাষার প্রতি সবাই শ্রদ্ধাশীল এবং কবিরও তাতে দ্বিমত নেই।

5 views

Related Questions