1 Answers
আরবি-ফারসি শাস্ত্র সম্পর্কে কবির মতামত হলো, এসব ভাষার প্রতি তাঁর কোনো রাগ নেই।
কবি আবদুল হাকিম বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। বাংলা কবির দেশি ভাষা, মাতৃভাষা। এ ভাষাতেই তিনি গ্রন্থ-শাস্ত্র চর্চা করতে চান। তাই বলে আরবি-ফারসি ভাষায় রচিত শাস্ত্রের ওপর কবির কোনো বিরাগ নেই। তিনি এসব ভাষাবিদ্বেষী নন। কারণ এসব ভাষায় আল্লাহ ও মহানবির স্তুতি বর্ণিত হয়েছে। তাই এসব ভাষায় রচিত শাস্ত্রগুলোর প্রতিও কবি শ্রদ্ধাশীল।
4 views
Answered