1 Answers

মানবজীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার গুরুত্ব অপরিসীম। দৈহিক পরিচ্ছন্নতার মতো পোষাক পরিচ্ছদের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাপড়-চোপড় পরিষ্কার থাকলে দেহ- মন ভালো থাকে, কাজে উৎসাহ পাওয়া যায়। এ মর্মে আল্লাহ তায়ালা বলেছেন-  وَثِيَابَكَ فَطَهِّر

অর্থ : "আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন।" (সূরা আল-মুদ্দাস্সির: ৪) আমাদের প্রিয়নবি (স.) সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাক পরতেন, তেমনি আমাদের উচিত সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাক পরিধান করা।

6 views

Related Questions