1 Answers

মানর সমাজে আখলাকে যামিমাহর তথা নিন্দনীয় স্বভাবের কুফল অত্যন্ত ভয়াবহ। এটি যেমন ব্যক্তিজীবনে অশান্তি ডেকে আনে তেমনি সমাজজীবনেও বিশৃঙ্খলা সৃষ্টি করে। অসচ্চরিত্র বা চরিত্রহীন ব্যক্তি পশুর চেয়েও অধম। তার মধ্যে নীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিন্দুমাত্রও পাওয়া যায় না। সে শুধু গড়ন আকৃতিতে মানুষ, কিন্তু তার স্বভাব-চরিত্র হয় পশুর ন্যায়। নিজ স্বার্থ রক্ষার জন্য সে মানবিক আদর্শসমূহকে বিসর্জন দেয়।

আখলাকে যামিমাহর ফলে সে সবরকমের অন্যায়, অত্যাচার ও অশালীন কাজে লিপ্ত হয়ে পড়ে। এমনিক হত্যা-রাহাজানি, যুদ্ধবিগ্রহ ইত্যাদিতেও জড়িয়ে পড়ে। ফলে শান্তি, নিরাপত্তা, সামাজিক ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। সমাজে অরাজকতা ও অশান্তি বিস্তার লাভ করে। কামালের কর্মকান্ড দ্বারা উপরিউক্ত অবস্থা তৈরি হয়। এজন্য এসব কাজ পরিত্যাজ্য।

4 views

Related Questions