1 Answers
কিশোর অন্তুর অখাদ্য ও নেশাজাতীয় দ্রব্যাদি গ্রহণের ফলে নানা প্রকার অসুখ হবে এবং সে স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরে যাবে। পরবর্তীতে তার মানসিক ক্ষতি হবে। মাদকাসক্ত অবস্থায় তার বিবেকবুদ্ধি লোপ পাবে। এ অবস্থায় তার চৈতন্য পর্যন্ত লোপ পেতে পারে। অন্তুর মস্তিষ্কবিকৃতি পর্যন্ত ঘটতে পারে। মাদকদ্রব্য ক্রয় করার জন্য অর্থ যোগাড় করতে গিয়ে অন্তু অসৎ উপায় অবলম্বন করতেও দ্বিধা করবে না। মাদকাসক্তির কারণে অন্তুর পারিবারিক ও সামাজিক বন্ধন পর্যন্ত শিথিল হয়ে যাবে।
4 views
Answered