1 Answers
সত্যবাদিতা একটি মহৎ গুণ। সত্যবাদী ব্যক্তি সকলের বিশ্বাস অর্জন করে। এমনকি পরম শত্রুও তাকে বিশ্বাস করে। সত্যবাদী ব্যবসায়ী দ্রব্যে ভেজাল দেয় না এবং পণ্যের দোষত্রুটি গোপন রাখে না। সৎ কর্মচারী কাজে ফাঁকি দেয় না। সৎলোক অন্যের সাথে প্রতারণা করে না। সততা মানুষকে বিপদমুক্ত করে, সফলতা দান করে। রাসুল (স.) বলেন, "তোমাদের কর্তব্য হলো সত্যবাদিতা রক্ষা করা। কেননা সত্যবাদিতা পুণ্যের পথে বা পরম কল্যাণকর কাজের দিকে পরিচালিত করে। আর এ পুণ্য কাজই জান্নাতে পৌঁছে দেয়।”
4 views
Answered