1 Answers
ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। এ প্রক্রিয়ায় অত্যন্ত কম তাপমাত্রায় আক্রান্ত টিস্যুতে ক্রায়োপ্রোব এর মাধ্যমে তরল নাইট্রোজেন প্রয়োগ করা হয়, যাতে কোষগুলো ধ্বংস হয়ে যায়। এ পদ্ধতি (ক্রায়োসার্জারি) আক্রান্ত স্থানের আশেপাশের টিস্যুর কোনো ধরনের ক্ষতি করে না এবং রক্তপাতও হয় না। তাই বলা যায়, 'ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব'।
6 views
Answered