1 Answers

পাকিস্তানি সেনা দ্বারা অবরুদ্ধ ঢাকা শহরে মুক্তিফৌজেরা প্রতিঘাত করলে লেখিকার কাছে আশ্চর্য লাগে। তাই অবরুদ্ধ ঢাকায় 'মুক্তিফৌজ' কথাটা লেখিকার কাছে ভারী মনে হয়েছে।

মুক্তিযুদ্ধের প্রথম দিকে অত্যাচারী পাকিস্তানি সেনারা ঢাকা শহর অবরুদ্ধ করে রেখেছিল। এক সময় ঢাকায় মুক্তিফৌজের গেরিলা তৎপরতা শুরু হয়। তারা ঢাকার আনাচে-কানাচে প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ হিসেবে গ্রেনেড ফাটায়। প্রথমে লেখিকার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না ঢাকায় মুক্তিফৌজ কার্যক্রম শুরু করতে পারে, কিংবা ঢাকাকে মুক্ত করতে পারবে। আবার ঐ অবিশ্বাসের ভেতর একটা আশা-ভরসার ভাব ধীরে ধীরে লেখিকার মনে জেগে উঠতে থাকে। তখন 'মুক্তিফৌজ' কথাটা লেখিকার কছে ভারী মনে হয়।

4 views

Related Questions