1 Answers

ধুলা না থাকলে সবাই রাজার পদধূলি কীভাবে পাবে মন্ত্রীর এ প্রশ্ন শুনে রাজা আলোচ্য উক্তিটি করেন। 

পায়ে ধুলা লাগলে রাজা বিরক্ত হন। তিনি রাজা হয়ে কেন তার পায়ে ধুলা লাগবে, এই কথা রাজা মন্ত্রীকে ডেকে বলেন। তিনি আরও বলেন যেন রাজ্য থেকে ধুলা দূর করা হয়। এ কথা শুনে মন্ত্রী, পণ্ডিত, রাজ্যের সব জ্ঞানী-গুণী চিন্তায় পড়ে গেলেন। সবাই মিলে কোনো উপায় বের করতে না পেরে উল্টো রাজাকে বোঝান যে যদি রাজার পায়ে ধুলা না থাকে তাহলে প্রজারা কীভাবে রাজার পদধূলি নেবে? তখন রাজা কথাটি শুনে দুলতে দুলতে বলেন, 'কথাটা বটে সত্য'। অর্থাৎ রাজার পায়ের ধুলা নিতে পারবে না যদি তাঁর পায়ে ধুলা না লাগে- এ বিষয়টি জেনে রাজা চিন্তিত হয়ে উক্তিটি করেছেন।

4 views

Related Questions