1 Answers
'জিরার সাহেব কাজের লোক' বলতে মূলত অধ্যক্ষ জিরারের অকর্মণ্যতাকেই বোঝানো হয়েছে।
অধ্যক্ষ জিরার জাতিতে ফরাসি। ফরাসিরা জাতি হিসেবে শৌখিন। তারা সাধারণত রান্নাবান্না, গল্প করে দিন কাটাতে পছন্দ করে। জিরার সাহেবও এর ব্যতিক্রম নন। তিনি সারা দিন আফগানিস্তানের বিভিন্ন মন্ত্রীর দপ্তরে ঘুরে ঘুরে আড্ডা দিয়ে বেড়ান। কাবুল শহরে এটাকেও কাজ হিসেবে ধরা হয়। তাই অধ্যক্ষ জিরারের এই বিশেষ ধরনের কাজের জন্য লেখক তাকে 'কাজের লোক' বলে আখ্যায়িত করেছেন।
5 views
Answered