1 Answers

এখানে 'কারারুদ্ধ' বলতে বুদ্ধির স্বাধীনতা বা আত্মপ্রকাশের স্বাধীনতা থেকে মানুষের বঞ্চিত অবস্থাকে বোঝানো হয়েছে। 

জীবসত্তাকে রক্ষার জন্য অর্থের প্রয়োজন অবশ্যই আছে। তাই বলে অর্থচিন্তাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। অনেকে সর্বদাই অর্থচিন্তায় মগ্ন থাকে। এই অর্থচিন্তার নিগড়ে বন্দি মানুষকে লেখক 'কারারুদ্ধ' মানুষ বলেছেন। লেখকের মতে, কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের যেমন কোনো মূল্য নেই, তেমনই অর্থচিন্তার নিগড়ে বন্দি মানুষেরও কোনো মূল্য নেই। খাওয়া-পরা মিটে গেলেই জীবনের উন্নয়ন সম্ভব হয় না। প্রকৃতপক্ষে চিন্তার স্বাধীনতা অর্জনের মাধ্যমেই জীবনের উন্নয়ন ঘটানো সম্ভব।

7 views

Related Questions