1 Answers
ভ্রমণের পূর্বে নকীবকে তার পিতা চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণের একটি রোডম্যাপ তৈরি করে দিয়েছেন। বলে দিয়েছেন- রোডম্যাপটি অনুসরণ করতে, নইলে বিপদে পড়তে হবে। বিষয়টি ভাবিয়ে তুলে নকীবকে। সে পরকালের রোডম্যাপ সম্পর্কে চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে পরকালীন জীবনেও রোডম্যাপ দরকার। তার বন্ধু রাকিব তাকে পরকালীন সুখের রোডম্যাপের জন্য কুরআন অধ্যয়নের পরামর্শ দেয়।
মহান আল্লাহ তায়ালা মানবজাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে এবং তিনি তাদেরকে সত্য পথে চলার পথনির্দেশ করে দিয়েছেন। কুরআন মজিদে আল্লাহ তায়ালা বলেন, "আমার নিকট থেকে তোমাদের কাছে যখন হিদায়েত আসবে আর যারা সে হিদায়েত মেনে চলবে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আর যারা অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করবে তারা হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।"
সার্বিক বিবেচনায় কুরআন মজিদ আমাদের জীবন চলার নির্দেশনা দেয়। অর্থাৎ মানুষের জীবনের জন্য মহান আল্লাহর হিদায়াত 'ইসলামি জীবন বিধান' একটি 'চিরন্তন রোডম্যাপ'। নকীবের পিতার দেওয়া রোডম্যাপের বাইরে গেলে নকীব যেমন বিপদে পড়বে তেমনি আল্লাহর দেওয়া রোডম্যাপের বাইরে গেলে মানুষ মহাবিপদের শিকার হবে। আমরা ইসলামি জীবন বিধান ও উদ্দীপকের রোডম্যাপের মধ্যকার সামঞ্জস্যতা এখানেই খুঁজে পাই।