1 Answers

প্রশ্নোক্ত বাক্যটি দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো, আধুনিক সভ্যতায় গান যে নতুন রূপ পরিগ্রহ করেছে তাতে পল্লির গান শহুরেদের কাছে বর্বর চাষার গান হিসেবে বিবেচিত।

পল্লির গান সাধারণত প্রাঞ্জল ভাষায় পল্লির সহজ-সরল মানুষের জীবনের সুখ ও দুঃখের অনুভূতি প্রকাশ করে, তাদের আশাপূর্ণ ও আশাহত হওয়ার অনুভূতি ব্যক্ত করে। নাগরিক সভ্যতার গানে সেই বিষয় নেই। সেখানে কেবল উদ্ভট কথা এবং অহেতু যান্ত্রিক আড়ম্বর। আর গ্রামের সাবলীল গানে বাদ্যযন্ত্রের সেই দূষণীয় কোলাহল নেই। এই কারণেই শহুরে লোকদের কাছে গ্রামের গান চাষার গান হিসেবে বিবেচিত হয়।

10 views

Related Questions