1 Answers
মধ্যপদকে উভয় আশ্রয়বাক্যে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হয়। এই নিয়ম লঙ্ঘন করলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। যেমন:
A - সকল কাক হয় কালো।
A - সকল কোকিল হয় কালো।
A - সকল কোকিল হয় কাক।
উপরের উদাহরণে দেখা যায় যে, মধ্যপদ 'কালো' 'উভয় আশ্রয়বাক্যে একবারও ব্যাপ্য না হয়ে, বরং দুইবারই অব্যাপ্য হওয়ায় অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।
4 views
Answered