1 Answers
এরিস্টটলের সূত্রটি সকল সহানুমানভিত্তিক যুক্তি পদ্ধতির মূলভিত্তি। অবরোহ অনুমানের ব্যাপকতর তথ্য থেকে সংকীর্ণতর সিদ্ধান্তে উপনীত হওয়ার নিয়মটি এ সূত্র হতে নেওয়া। এরিস্টটলের সূত্রটি সদর্থক ও নঞর্থক দুদিক থেকে সহানুমানের ভিত্তি হিসেবে কাজ করে। সদর্থক অংশটি সবকিছু সম্পর্কীয় নিয়ম সকল সদর্থক ন্যায় অনুমানের ভিত্তি এবং নঞর্থক অংশটি কোনো কিছু নয় সম্পর্কীয় নিয়ম সমস্ত নঞর্থক সহানুমানের ভিত্তি। এভাবে এ সূত্রটি একটি স্বতঃসিদ্ধ নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত।
4 views
Answered