1 Answers

ইবলিস ও কুপ্রবৃত্তি মানুষের চরম শত্রু। শয়তানের ফাঁদে পড়ে কুপ্রবৃত্তির তাড়নায় মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়। এ চরম শত্রু ইবলিস ও কুপ্রবৃত্তির (নক্স) বিরুদ্ধে যুদ্ধ করাকে বাতিনী বা অপ্রকাশ্য জিহাদ বলা হয়। বাতিনী জিহাদকে জিহাদে আকবর বা বড় জিহাদও বলা হয়। নবি করিম (স.) বলেছেন, "নক্স বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ হলো বৃহত্তম জিহাদ।"

4 views