1 Answers

পরস্পর সম্পর্কযুক্ত কতিপয় সুসংবদ্ধ ও ধারাবাহিক কার্যক্রমকে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে।

প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে নিয়োজিত উপায়-উপাদানের যথাযথ ব্যবহার কার্যকর ব্যবস্থাপকীয় কার্যসমূহের ওপর নির্ভরশীল। এরূপ কাজ কতকগুলো ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল কর্মপ্রচেষ্টার সমষ্টি। তাই একে ব্যবস্থাপনা প্রক্রিয়া নামে অভিহিত করা হয়। প্রতিষ্ঠান যতদিন চলে এ প্রক্রিয়াও ততদিন অব্যাহত থাকে। তাই একে একটি চলমান প্রক্রিয়া নামেও অভিহিত করা হয়।

5 views