1 Answers

ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া বা ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল কতিপয় কাজের সমষ্টি।

একটি প্রতিষ্ঠানের যেকোনো উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপকীয় কার্যসমূহ পরিকল্পনা থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। আবার প্রতিষ্ঠান আরেকটি উদ্দেশ্য নিয়ে পর্যায়ক্রমে একইভাবে ব্যবস্থাপকীয়কার্য সম্পাদন করে। ফলে দেখা যায় লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিটি প্রতিষ্ঠানে এ কার্যগুলো ধারাবাহিকভাবে চলতেই থাকে। যতদিন প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকে থাকে ততদিনই ব্যবস্থাপনা কার্যাবলি চক্রাকারে আবর্তিত হয়। তাই ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা যায়।

4 views

Related Questions