1 Answers
প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে কোন কাজ কে করবে, কখন করবে, কত সময়ের মধ্যে করা হবে ইত্যাদি নির্ধারণ করার কর্মসূচি বা নকশা প্রণয়নের কাজকে পরিকল্পনা বলে। যেকোনো প্রতিষ্ঠানে প্রতিনিয়ত পরিকল্পনা গ্রহণ করা হয়। এ কাজ সারা বছর চলতে থাকে। একটি পরিকল্পনা শেষ হওয়ার সাথে সাথে আরেকটি নতুন পরিকল্পনা গৃহীত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রণীত পরিকল্পনা কখনও স্থির থাকে না। তাই বলা যায়, পরিকল্পনা একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া।
5 views
Answered