1 Answers
যে পরিকল্পনা গ্রহণের পর পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পনার প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা যায় তাকে পরিকল্পনার নমনীয়তা বলা হয়।
বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়। কিন্তু পরিবেশ-পরিস্থিতি কিংবা আর্থ-সামাজিক প্রেক্ষাপটের কারণে অনেক সময় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। এমতাবস্থায় নতুন কোনো পরিকল্পনা বা পরিবর্তন প্রয়োজন হয়। অবশ্য এসব প্রতিষ্ঠান বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখে যাতে করে উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করা যায়।
5 views
Answered