1 Answers

যে গুণ জাত্যর্থের অংশ নয়, আবার জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না, তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে।

যেমন- 'সকল মানুষ হয় হাস্যপ্রিয়'- এ যুক্তিবাক্যে 'হাস্যপ্রিয়' গুণটি হলো অবান্তর লক্ষণ। 'মানুষ' পদের জাত্যর্থ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। 'হাস্যপ্রিয়তা' এবং 'বুদ্ধিবৃত্তি' ও 'জীব বৃত্তির' কোনোটিরই অংশ নয়। আবার 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি' থেকে নিঃসৃত হয় না। এজন্য হাস্যপ্রিয়তা হলো অবান্তর লক্ষণ। এ 'হাস্যপ্রিয়তা' গুণটি দ্বারা মানুষ সম্পর্কে বুদ্ধিবৃত্তিক ও জীববৃত্তি ছাড়া নতুন তথ্য প্রদান করে।

10 views

Related Questions