1 Answers
যে গুণ বা গুণসমষ্টি একটি জাতির অন্তর্গত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে আলাদা করে সেটি হলো বিভেদক লক্ষণ। যেমন- সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব-এ যুক্তিবাক্যে বিধেয় পদ জীবকে জাতি হিসাবে গণ্য করলে তার অন্তর্ভুক্ত সমজাতীয় উপ-জাতিগুলো হলো- মানুষ, গরু, ছাগল, হাতি, ঘোড়া ইত্যাদি। কিন্তু আমরা যখন বুদ্ধিবৃত্তি গুণটি মানুষের উপর আরোপ করি তখন তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে তাকে আলাদা করে দেয়। মানুষ হলো জীব-জাতির অন্তর্ভুক্ত এবং এর জীববৃত্তি ছাড়াও বুদ্ধিবৃত্তি গুণ আছে, যা তার সমজাতীয় উপজাতি থেকে পৃথক করেছে।
5 views
Answered