1 Answers

পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনের সর্বজনীন রূপ। পরিবারে স্বামী-স্ত্রী সমাজের নিয়মকানুন সাপেক্ষে স্থায়ীভাবে বসবাস করে এবং সন্তান-সন্ততি জন্মদান ও লালনপালন করে। পরিবার সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ ও নিবিড় যোগাযোগ তৈরি করে সদস্যদের মধ্যে মানসিক ঐক্য গড়ে তোলে এবং পারস্পরিক মিথস্ক্রিয়ায় একটি অভিন্ন সংস্কৃতির জন্ম দেয়। সুতরাং বলা যায় পরিবার হলো সাধারণত বাসস্থান, অর্থনৈতিক সহযোগিতা ও সন্তান উৎপাদনের বৈশিষ্ট্য সম্পন্ন সামাজিক দল বা সংস্থা।

4 views

Related Questions