1 Answers
যদি দুটো শ্রেণিগত পদের মধ্যে এরূপ সম্পর্ক থাকে যে, ব্যক্ত্যর্থের দিক থেকে একটা অপরটা অপেক্ষা ব্যাপকতর এবং ব্যাপকতর শ্রেণি অপর শ্রেণিটাকে অন্তর্ভুক্ত করে, তবে অধিক ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণিকে 'কম ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণির জাতি' বলা হয়।
অন্যদিকে যদি দুটো শ্রেণিবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে, একটির ব্যক্ত্যর্থ অন্যটির ব্যক্ত্যর্থ অন্যটির অপেক্ষা কম এবং কম ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণি বেশি ব্যক্ত্যর্থযুক্ত শ্রেণির অন্তর্ভুক্ত হয়, তবে কম ব্যক্ত্যর্থসম্পন্ন শ্রেণিকে বেশি ব্যক্ত্যর্থসম্পন্ন শ্রেণির উপজাতি বলা হয়।
7 views
Answered