1 Answers

উদ্দীপকে জিহাদ ও সন্ত্রাসের পার্থক্য তুলে ধরা হয়েছে। ইসলামের আলোকে বিষয়টি মূল্যায়ন করা হলো-

জিহাদ হলো- জান, মাল, ইলম, আমল, লেখনি, বক্তৃতার মাধ্যমে, প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আল্লাহর দীন তথা ইসলামকে সমুন্নত বা বিজয়ী করার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালানো। ইসলামের দৃষ্টিতে জিহাদ তিন প্রকারের। যথা- ১. স্বীয় নফসের সাথে জিহাদ করা, ২. জ্ঞানের সাহায্যে জিহাদ করা, ৩. ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা। এটি জিহাদের সর্বোচ্চ চূড়া। জিহাদ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "তোমরা আল্লাহর পথে জিহাদ কর যেভাবে জিহাদ করা উচিত।” (সূরা আল-হাজ্জ : ৭৮)

অন্যদিকে সন্ত্রাস হলো- অন্যায়ভাবে রক্তপাত করে রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদ অর্জন করা এবং লুটতরাজ ও খুন-খারাবির দ্বারা নিজের শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব বিস্তার করা। বর্তমানে আমাদের সমাজে সন্ত্রাস ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসীরা সমাজ ও রাষ্ট্রে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ফলে মানুষ উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে। তাই শান্তির সুখের পায়রা আজ বহু দূরে। অনেক সন্ত্রাসী ইসলামের লেবাস গ্রহণ করে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। আবার অনেকে ইসলামি আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করছে।

মূলত জিহাদ ও সন্ত্রাস দুটি পরস্পরবিরোধী কাজ। জিহাদ হলো মানুষের কল্যাণে, আর্তমানবতার সেবায়, নির্যাতিত নিপীড়িত মানুষকে শোষণ ও জুলুমের হাত হতে রক্ষার প্রাণপণ প্রয়াস। আর সন্ত্রাস হলো শান্তি-শৃঙ্খলা ও জানমালের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

4 views

Related Questions