1 Answers

মিস জেবার ব্যবসায় সম্প্রসারণে আর্থিক প্রতিষ্ঠান ইতিবাচক ভূমিকা পালন করে।

 যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন হয়। প্রয়োজন অনুযায়ী মূলধনের ব্যবস্থা করাগেলে সহজে ব্যবসায় সম্প্রসারণ করা যায়। সাধারণত ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান অর্থ সরবরাহ করে ব্যবসায় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উদ্দীপকের মিস জেবা নিজম্ব দক্ষতায় অলংকার ও শৌখিন দ্রব্যাদি তৈরি করেন। তিনি তৈরি করা দ্রব্যাদি অনলাইনের মাধ্যম বিক্রি করেন। এতে। বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজন হয়। এজন্য তার বাড়তি পুঁজি দরকার। এটি তার নিজস্ব তহবিলের মাধ্যমে। যোগান দেওয়া সম্ভব নয়। এ আর্থিক সংকট মেটানোর জন্য তাকে একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে যেতে হয়। প্রতিষ্ঠানটি থেকে ঋণ সহায়তা পেয়ে মিস জেবার আর্থিক সমস্যা দূর হয়েছে। এ অর্থ দিয়ে তিনি সহজে ব্যবসায় সম্প্রসারণ করতে পেরেছেন। কিন্তু, আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া তার পক্ষে সময়মতো ব্যবসায় সম্প্রসারণ করা কঠিন হয়ে যেত।

 অতএব, মিস জেবার ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

5 views

Related Questions