1 Answers
রেবার ক্যালরি গ্রহণ অতিরিক্ত ছিল। একজন। স্থানুষকে তার শরীরের প্রয়োজন অনুযায়ী ক্যালরি গ্রহণ করতে হয়। অতিরিক্ত ক্যালরি গ্রহণ করলে দেহের মেদ বৃদ্ধিসহ নানারকম শারীরিক সমস্যার সৃষ্টি হয়।
রেবা একজন কলেজ ছাত্রী। তার বয়স ২০ বছর। আমরা জানি, কলেজ ছাত্রীরা হালকা পরিশ্রমের কাজ করে থাকে এবং একজন মহিলার প্রতি কিলোগ্রাম দেহের ওজনের জন্য প্রতি ঘণ্টায় ০.৯ ক্যালরি খরচ হয়। সেক্ষেত্রে রেবা ক্যালরি চাহিদা হবে, মৌলিক বিপাকের জন্য শক্তির চাহিদা = ৫০ ০.৯০ ২৪ ঘণ্টা = ১০৮০ ক্যালরি।
শারীরিক পরিশ্রম = হালকা কাজের জন্য মৌল বিপাকের ৫০% = ৫৪০ ক্যালরি
খাদ্যের বিশেষ চলক্রিয়ার জন্য মৌল বিপাকের ১০% = ১০৮ ক্যালরি
মোট ক্যালরি = ১,৭২৮ ক্যালরি
অর্থাৎ রেবার প্রতিদিনের ক্যালরি চাহিদা হচ্ছে ১,৭২৮ ক্যালরি। কিন্তু সে প্রতিদিন বিভিন্ন খাদ্য থেকে ৩,০০০ ক্যালরি শক্তি পায়। যা চাহিদার তুলনায় অতিরিক্ত।