1 Answers
দৃশ্যকল্প-২-এ বীথিকা ও সামিয়ার বক্তব্য আকস্মিকতা ও সম্ভাবনার বিষয়গুলোর প্রকাশ ঘটেছে। নিচে তার তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
⇒ আকস্মিকতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্পর্কে আমাদের অজ্ঞতা। অন্যদিকে সম্ভাব্যতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অপূর্ণতা।
⇒ আকস্মিকতা ব্যাপারটি কোনো স্বতন্ত্র ঘটনা বা বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ঘটনা সমষ্টির ক্ষেত্রেই কেবল আমরা আকস্মিকতার কথা বলে থাকি। কিন্তু সম্ভাব্যতার বিষয়টি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
⇒ আকস্মিকতা হচ্ছে দুটি বা ততোধিক ঘটনাবলির মধ্যকার প্রমাণ বা যাচাইবিহীন সংযোগ। অন্যদিকে, সম্ভাব্যতার ক্ষেত্রে ঘটনাবলি সম্পর্কে আমাদের অভিজ্ঞতায় প্রাপ্ত আংশিক জ্ঞান প্রমাণ হিসেবে কাজ করে।
⇒ মিল-এর মতে, আকস্মিকতা কোনো একক ঘটনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে না। দুই বা ততোধিক ঘটনার ক্ষেত্রেই আকস্মিকতার সৃষ্টি হয়। কিন্তু সম্ভাব্যতা যেমনিভাবে একক ঘটনার ক্ষেত্রে দেখা দিতে পারে, তেমনিভাবে দেখা দিতে পারে দুই বা ততোধিক ঘটনার ক্ষেত্রে।
⇒ আকস্মিকতা হচ্ছে এমন ব্যাপার, যা সম্পর্কে আমরা প্রস্তুত থাকি না। অথবা অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা ঘটে গেলে আমরা তাকে আকস্মিক বলে মনে করি। আর সম্ভাব্যতা হচ্ছে এমন বিষয়, যেটি সম্পর্কে আমরা অবগত আছি। কিন্তু তা ঘটা বা না ঘটা সম্পর্কে আমরা নিশ্চিত নই।