1 Answers
অন্বয়ী পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলা যায় না। কারণ এই পদ্ধতিটি কার্যকারণ সম্পর্ক স্থাপনের প্রাথমিক স্তরে প্রযোজ্য হয় না। 'একটিমাত্র বিষয়ে মিল'- অন্বয়ী পদ্ধতির এমন দৃষ্টান্ত সংগ্রহ করা বেশ কঠিন ব্যাপার; কেননা, বিভিন্ন দৃষ্টান্তের মধ্যে একাধিক বিষয় থাকতে পারে এবং এর প্রেক্ষিতে সাধারণ বিষয়টিকে খুঁজতে গেলে আমাদের মূল উদ্দেশ্য ব্যর্থ হওয়ার সমূহসম্ভাবনা থাকে। কাজেই অন্বয়ী পদ্ধতি প্রয়োগের পূর্বে আলোচ্য ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে এক বা একাধিক প্রকল্প গঠন করতে হয়; আর এজন্য আমাদের প্রাসঙ্গিক ঘটনাবলি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। অর্থাৎ, কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের জন্য প্রাথমিক স্তরেই অন্বয় পদ্ধতি প্রয়োগ করা যায় না, সর্বাগ্রে প্রাসঙ্গিক ঘটনাবলি ও সম্ভাব্য কারণ সম্পর্কে প্রকল্প গঠন করতে হয়। সুতরাং অন্বয়ী পদ্ধতিটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের যথার্থ পদ্ধতি নয়।