1 Answers
ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্তগুলো একটু বিশেষ ধরনের। কেবল পরীক্ষণের সাহায্যেই তাদেরকে সুষ্ঠুভাবে সংগ্রহ করা যায়। এ পদ্ধতিতে অপরাপর অবস্থাবলিকে অপরিবর্তিত রেখে একটি বিশেষ অবস্থাকে একবার হাজির করে তার প্রতিক্রিয়া লক্ষ করা যায় এবং একবার অকে সরিয়ে দিয়ে তার প্রতিক্রিয়া লক্ষ করা যায়। এভাবে পরীক্ষণের উপর নির্ভর করে এ পদ্ধতিতে নিশ্চিত সিদ্ধান্ত সমাপন করা হয়, তাই একে পরীক্ষণের পদ্ধতি বলা হয়।
6 views
Answered