1 Answers
যুক্তিবিদ বেইনের অপনয়নের ১ম সূত্র অন্বয়ী পদ্ধতির ভিত্তি হিসেবে কাজ করে। বেইনের মতে, যে পূর্ববর্তী ঘটনাকে কোনো পরবর্তী ঘটনার কোনো ক্ষতি না করে বাদ দেওয়া সম্ভব, তা কারণের কোনো অংশ হতে পারে না। কারণ হচ্ছে তা-ই, যা ফল বা কার্য উৎপন্ন করে। কারণ নেই অথচ কার্য আছে, প্রাকৃতিক নিয়মে এমনটি ঘটা সম্ভব নয়। যেমন: যে রশিটা কোনো ভারি বস্তুকে ঝুলিয়ে রেখেছে বলে মনে হয়, সেটিকে কেটে দেওয়ার পরও যদি বস্তুটি যথাস্থানে অক্ষুণ্ণ অবস্থায় থাকে, তাহলে বুঝতে হবে বস্তুটি রশিটির ধারক নয়।
5 views
Answered