1 Answers
আলোচ্য ঘটনা থেকে অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করার উদ্দেশ্যেই যুক্তিবিদ বেইন ব্যতিরেকী পদ্ধতির জন্য একটি অপনয়নের মূলসূত্র প্রবর্তন করেন। অপনয়নের এ সূত্রটি হলো- "যদি অনুবর্তী ঘটনার অনুপস্থিতি না ঘটিয়ে কোনো পূর্ববর্তী ঘটনাকে বাদ দেওয়া অসম্ভব হয়, তাহলে সেই পূর্ববর্তী ঘটনা অবশ্যই কারণ বা কারণের অংশবিশেষ।" অর্থাৎ কোনো ঘটনা থেকে আমরা যদি একটা অবস্থা অপসারণ করার ফলে দেখি যে একই সঙ্গে অন্য একটি অবস্থাও অপসারিত হয়েছে, তবে ওই ঘটনার সঙ্গে অপসারিত ও কার্যকারণ সম্বন্ধ আছে।
5 views
Answered