1 Answers
'অন্বয়' শব্দের অর্থ মিল; এদিক দিয়ে অন্বয়ী 'পদ্ধতির অর্থ মিলের পদ্ধতি। যুক্তিবিদ জে. এস. মিল প্রবর্তিত কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পরীক্ষণাত্মক পদ্ধতির প্রথমটিই হলো এই অন্বয়ী পদ্ধতি। এটি একটি নিরীক্ষণমূলক পদ্ধতি। এই পদ্ধতিতে কতগুলো দৃষ্টান্ত নিরীক্ষণ করে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। এ পদ্ধতিতে দুই বা ততোধিক দৃষ্টান্তে আলোচ্য ঘটনার সাথে অন্য একটি অবস্থার উপস্থিতির দিক দিয়ে মিল লক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আলোচ্য ঘটনার সাথে উক্ত অবস্থার কোনো কার্যকারণ সম্পর্ক আছে।
10 views
Answered